ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ঈদকে ঘিরে জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই : ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৩,  2:24 PM

news image

‘জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তারপরও পুলিশি তৎপরতা রয়েছে এবং সেটা অব্যাহত থাকবে’ বলে জনিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার (২৮ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। খন্দকার গোলাম ফারুক বলেন, জাতীয় ঈদগাহে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। বৃষ্টি মোকাবিলায় যে ব্যবস্থা রাখা হয়েছে, তাতে নামাজের কোনো সমস্যা হবে না। এ সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবে। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার স্বার্থে সবাইকে চেক করে প্রবেশ করতে দেওয়া হবে। জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। সে রকম কোনো আশঙ্কা থাকলে সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) প্রস্তুত থাকবে। ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের মোবাইল টিম বাসাবাড়ির গার্ডের সঙ্গেও যোগাযোগ রাখছে। কোনো ধরনের সমস্যা দেখলেই তারা যেন আমাদের অবহিত করেন, তা জানানো হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কসাইয়ের ছদ্মবেশে রেকি করে অপরাধের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাবেন। যেকোনো তথ্য পেলে আমরা ব্যবস্থা নিতে পারব। রাজধানীতে যেসব অপরাধী ছিল তাদের অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। যেহেতু আদালত ঈদের ছুটির কারণে বন্ধ রয়েছে, তাই তাদের জামিন পাওয়ার সুযোগ নেই। নগরবাসীর নিরাপদে ঈদ উদযাপনের আশ্বাস দিয়ে কমিশনার বলেন, ডিএমপির ৩২ হাজার পুলিশ সদস্যের মধ্যে ৩-৪ হাজার জনকে হয়তো ছুটি দেব। বাকিরা নগরবাসীর সেবায় ঢাকায় দায়িত্ব পালন করবেন, তাদের ঈদ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম