ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইয়েমেনে পেট্রল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৫,  4:59 PM

news image

ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাংক বিস্ফোরিত হয়ে আটজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।  দেশটির চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে রোববার (১২ জানুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণেই ট্যাংকটি ছিল।  শনিবারের (১১ জানুয়ারি) এ শক্তিশালী বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  এতে নিহত হয়েছেন আটজন আর আহত হয়েছেন আরও ৫০ জন।  বিস্ফোরণের সময় পেট্রল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম