ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

ইসিতে নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৪,  1:56 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘গণ অধিকার পরিষদ’ ৫১তম রাজনৈতিক দল হিসেবে ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা। এর আগে, সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নুর। নিবন্ধন শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দিয়েছে ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে গণ অধিকার পরিষদ। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল গণ অধিকার পরিষদ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তাদের নেতাকর্মীরা। আন্দোলন শুরুর কয়েক দিন পর দলের সভাপতি নুরুল হক নুর গ্রেপ্তার হয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম