ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইসরায়েলে গানের আসরে ফিলিস্তিনিদের হামলা, নিহত ২৫০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৩,  5:49 PM

news image

ইসরায়েলে একটি গানের অনুষ্ঠানে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এতে ২৫০ জন নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০০ জনে। খবর বিবিসি  গানের আসরে হামলায় নিহতের বিষয়টি ইসরায়েলের সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।  শনিবার হামাস যোদ্ধারা ইহুদিদের গানের অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসব স্থলে আড়াই শতাধিক মানুষের মরদেহ পেয়েছেন।  এদিকে জার্মানি একজন নারী দাবি করেছেন, সুপারনোভা উৎসবে যোগ দেওয়ায় তাকে মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছে।  আরও কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিক এই হামলার শিকার হয়েছেন। ইসরায়েলের হামলার পর গাজার হাসপাতালে আহত মানুষের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।  এদিকে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে ইতোমধ্যে জাহাজ এবং ‍যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম