ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

ইসরায়েলের বিমান হামলায় গাজায় নিহত বেড়ে ১২০০

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর, ২০২৩,  5:19 PM

news image

শনিবার (০৭ অক্টোবর) থেকে শুরু হওয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ছয় দিনে গড়িয়েছে। এই সংঘাতে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০০ জন। আহতের সংখ্যা পাঁচ হাজার ৬০০ জন। অন্য দিকে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ২০০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় (১২ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এক হাজার ২০০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলের আক্রমণে পাঁচ হাজার ৬০০ মানুষের বেশি আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন। অতিরিক্ত রোগীর চাপে উপযুক্ত চিকিৎসা প্রদান ব্যাহত হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের বিধ্বংসী বোমা হামলার কারণে গাজায় তিন লাখ আটত্রিশ হাজার ৯৩৪ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম