ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইসরায়েলি গণহত্যায় সবুজ সংকেত দিয়েছে আমেরিকা: মার্কিন আইনপ্রণেতা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ, ২০২৪,  5:03 PM

news image

গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাতে ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা সবুজ সংকেত দিয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। তিনি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সামরিক সহায়তাকে ‘রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা’ বলে উল্লেখ করেছেন। মিনেসোটা থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট প্রতিনিধি ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।  ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হারে হত্যাকাণ্ড এবং ১০ লাখেরও বেশি মানুষের বাস্তুহারা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইলহান ওমর। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, “এই প্রশাসন ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যার সবুজ সংকতে দিয়ে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে না। ইসরায়েলের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করে দেওয়া কোনও পররাষ্ট্রনীতি নয়। এটি সেইসব নিরস্ত্র মানুষের বিরুদ্ধে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা যারা শুধুমাত্র শান্তিতে বেঁচে থাকতে চায়।” মার্কিন এই আইনপ্রণেতা বলেন, “আমরা যদি সত্যিকার অর্থে মানবতাকে রক্ষা করতে চাই, গাজার নিরপরাধ মানুষকে বাঁচাতে চাই, পণবন্দিদেরকে নিরাপদে ফিরিয়ে আনতে চাই এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠা করার আশা রাখি তাহলে আমাদেরকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে।”গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার ব্যাপারে আমেরিকাসহ বিশ্ব নেতাদের নীরবতায় অসন্তোষ প্রকাশ করে ইলহান ওমর বলেন, বাস্তব কোনও পদক্ষেপ না নিয়ে মুখে মানবাধিকারের বুলি গ্রহণযোগ্য হতে পারে না। সূত্র: দ্য হিল, আল মায়াদিন, প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম