ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা রণক্ষেত্র মাদারীপুর, ২ ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হেমন্তের সোনালি আবহে সেজেছে প্রকৃতি, অপেক্ষা শীতের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ইশরাকের বাসায় সহমর্মিতা জানাতে মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২২,  5:41 PM

news image

বিএনপি নেতা ইশরাক হোসেনকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পরিবারের প্রতি সহামর্মিতা জানাতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৮ এপ্রিল) ইশরাক হোসেনের পরিবারের প্রতি সহামর্মিতা জানাতে গুলশানের বাসভবনে যান তিনি। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামসহ বিএনপি নেতারা উপস্থিত মির্জা ফখরুল বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রচারপত্র বিলি করার সময় পুলিশ বিনা উস্কানিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে। গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীও ছিলেন তিনি। আমি এ গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় বিএনপি মহাসচিব অবিলম্বে প্রকৌশলী ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম