ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট

#

আইটি ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২২,  4:45 PM

news image

চলতি বছর ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার ব্যাপক শেয়ারদর কমেছে। এতে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থান হারিয়েছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস এবং সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্যানুসারে, মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করেছেন বার্নার্ড আর্নল্ট। প্যারিসভিত্তিক বিলাসবহুল পণ্যদ্রব্য গোষ্ঠী এলভিএমএইচের প্রধান নির্বাহী তিনি। অন্যদিকে টেসলার প্রধান নির্বাহী মাস্ক। প্রতিষ্ঠানটির বড় শেয়ারহোল্ডারও তিনি। গত অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া টুইটার কিনেছেন মার্কিন এ ধনকুবের। এজন্য অনেক শেয়ার বিক্রি করেছেন মাস্ক। এতে তার সম্পদের পরিমাণ কমে গেছে। ফলে তিনি বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থান হারিয়েছেন তিনি। বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৭৮ বিলিয়ন ডলার। আর আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ বিলিয়ন ডলার।  তবে এবার প্রথম নয়। এর আগে ২০২১ সালেও বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে যান মাস্ক। তবে দীর্ঘদিনের চেষ্টায় এই প্রথম বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব পেলেন আর্নল্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম