ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানে দুই ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর, ২০২৪,  4:57 PM

news image

ইরানের বিচার বিভাগ জনসমক্ষে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ডাকাতির সময় একজন পুলিশ অফিসারকে হত্যার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সোমবার এই তথ্য জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। স্থানীয় প্রসিকিউটরের বরাত দিয়ে বিচার বিভাগের মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মারকাজি প্রদেশের খোমেইন শহরে দুই সশস্ত্র ডাকাতের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে প্রকাশ্যে এ সাজা কার্যকর করা হয়। ইরান ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে এবং খুব কমই জনসমক্ষে দোষীদের মৃত্যুদণ্ড দেয়। প্রায় চার বছর আগে ওই দুই আসামি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষের পর পালানোর চেষ্টা করার সময় গুলি করে হত্যা করেছিল এক পুলিশ কর্মকর্তাকে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম