ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫১

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৪,  4:20 PM

news image

ইরানের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৫১তে দাঁড়িয়েছে। আহত আছেন আরও অন্তত ২০ জন। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এই খবর জানিয়েছে। ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের তাবাস শহরে স্থানীয় সময় শনিবার রাত নয়টার দিকে মদনজু কোম্পানির এক কয়লার খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মিথেন গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আলী আখন্দি। তিনি আরও জানান, সে সময় খনিতে ৬৯ জন কর্মী কাজ করছিলেন। দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর আলী আকবর রহিমি জানিয়েছেন। ইরানের ৭৬ শতাংশ কয়লা এই অঞ্চল থেকে সরবরাহ করা হয়। মদনজু কোম্পানি সহ প্রায় ৮ থেকে ১০টি বড় কোম্পানি এই অঞ্চলে কাজ করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম