ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  10:23 AM

news image

চলতি বছরের জুলাইতে আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটগুলো হ্যাকারদের কবলে পড়ে। দীর্ঘ তদন্তের পরে আলবেনিয়া কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আলবেনিয়ার পক্ষ নিয়ে ইরানের গোয়েন্দা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, জুলাই মাসে আলবেনিয়ার সরকারি ওয়েবসাইটগুলোতে সাইবার হামলা চালানো হয়। এতে দেশটির সরকার নাগরিকদের সেবা দিতে পারেনি। এ ঘটনায় ইরান জড়িত বলে দাবি করেছে আলবেনিয়া ও যুক্তরাষ্ট্র। তবে, সাইবার হামলার সাথে জড়িত থাকার বিষয়টি জোরালো ভাবে নাকচ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট কর্মকর্তা ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেছেন, আলবেনিয়ার ওয়েবসাইটে আক্রমণ চালানো শান্তিকামী রাষ্ট্রীয় আচরণের মধ্যে পড়ে না। তাই আমরা (যুক্তরাষ্ট্র) বা আমাদের মিত্র ও অংশীদারদের লক্ষ্য করে ইরানের ক্রমবর্ধমান আগ্রাসী সাইবার কার্যকলাপ কখনোই মেনে নেব না। এদিকে, ন্যাটো সদস্য আলবেনিয়া ইরানের বিরোধী দল মুজাহেদিন-ই-খালক (এমইকে) সহযোগিতা করে। যাদের ইরান সন্ত্রাসী দল হিসেবে বিবেচনা করে। কারণ দলটি ইরানের সরকারকে ক্ষমতা থেকে অবৈধভাবে সরাতে চায়।আল-জাজিরার প্রতিবেদন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম