ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে আরও অস্ত্র ও সেনা পাঠাচ্ছে আমেরিকা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৪,  4:48 PM

news image

মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন ও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়।  ইরানকে সতর্ক করতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। নতুন ঘোষণা অনুযায়ী, এসব অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার বি-৫২ বোমারু যুদ্ধবিমান। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইরান, তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনও দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের আগের প্রতিরক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করেই মধ্যপ্রাচ্যে এই অতিরিক্ত সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। গত মাসে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র–বিধ্বংসী থাড দেয় যুক্তরাষ্ট্র। রাইডার আরও বলেছেন, আগামী মাসগুলোয় মধ্যপ্রাচ্যে নতুন বাহিনী পৌঁছানো শুরু করবে। গত ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে এপ্রিল ও অক্টোবর মাসে ইরান দুই দফায় ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। পরিস্থিতি বিবেচনায় পর্যবেক্ষকেরা সতর্কতা জারি করে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। সূত্র: এবিসি নিউজ, এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম