ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ইবিতে বহিরাগত প্রবেশ নিষেধ

#

০২ জুলাই, ২০২২,  10:25 PM

news image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদুল আযহার ছুটিতে সকল প্রকার বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে নিরাপত্তা কর্তৃপক্ষ। একইসাথে ক্যাম্পাসের অভ্যন্তরে বিরাজমান সকল দোকানপাট বন্ধ করে রাখার নির্দেশনা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শনিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম এ তথ্য নিশ্চিত করছেন। জানা যায়, বিশ্ববিদ্যালয় বন্ধ বিশ্ববিদ্যালয়ের স্থানীয় অনেকের ছত্রছায়ায় বিভিন্ন অপকর্ম ও মাদকের বিস্তার ঘটে। বহিরাগত মাদকসেবনকারীরা বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠ, মফিজ লেক ও পুকুর পারে আড্ডা জমা করে। এছাড়াও একাধিকবার মারামারি ও দীর্ঘ প্রায় ১০ কি.মি দূর থেকে এসে বিভিন্ন চুরির মতো সমস্যা ও ঘটনা ঘটিয়েছে বহিরাগতরা। তিনি বলেন, ২ থেকে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। আবাসিক কোয়াটারগুলো খোলা থাকলেও অনেক পরিবার চলে যাবে। তাই এসময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ও ক্যাম্পাসের অভ্যন্তরে রেস্তোরাঁ, হোটেল, ফটোকপি, চায়ের দোকানসহ সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কুরবানির জন্য আবাসিক এলাকা ও বিশ্ববিদ্যালয়ের লেক এলাকায় দুইটি দোকান খোলা রাখার অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম