ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২২,  9:02 PM

news image

ইন্দোনেশিয়ার বালি ও জাভা দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দেশটির ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। সংস্থাটি জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্প পূর্ব জাভা প্রদেশের দক্ষিণ উপকূলে এবং বালির ডেনপাসারের ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূখণ্ডের ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। ভূমিকম্পের পর কোনো সুনামির আশঙ্কা করা হয়নি।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পূর্ব জাভা প্রদেশ এবং বালিতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৮ নভেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়। পৃথিবীর ভূত্বকের বেশ কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে এমন একটি কম্পন প্রবণ এলাকায় (প্যাসিফিক রিং অব ফায়ার) ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পাশ ঘেঁষে যাওয়া ভূতাত্ত্বিক চ্যুতি অত্যন্ত সক্রিয় ও বিপজ্জনক। ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্পের পর ভয়াবহ সুনামির মুখে পড়ে ইন্দোনেশিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম