ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫২

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  10:26 PM

news image

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার শহরে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ২৫২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। প্রেসিডেন্ট জোকো উইদোদো মঙ্গলবার ভূমিকম্পে বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জোর দিতে উদ্ধারকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন । সোমবার ৫ দশমিক ৬ মাত্রার অগভীর এই ভূমিকম্প ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশটির পাহাড়ি এলাকায় আঘাত হানে। এতে পার্শ্ববর্তী সিয়ানজুর শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিধসের ফলে অন্তত একটি গ্রাম মাটিচাপা পড়ে। কর্মকর্তারা জানান, বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপে আটকে পড়ে অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় প্রেসিডেন্ট বলেন, ‘ধ্বসস্তূপের নিচে আটকা পড়াদের সরিয়ে নেওয়াকে অগ্রাধিকার দেওয়াটাই হলো আমার নির্দেশনা। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ জোনে ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায়, সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশটিতে বড় ধরনের প্রাণহানি ঘটে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম