ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৬,  11:21 AM

news image

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় মাউন্ট ব্রোমো এলাকায় অগ্নিকাণ্ডের পর পর্যটকদের প্রবেশের কয়েকটি পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ‘পেঙ্গোল সাভানা’ এলাকায় আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার সরকারি বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।


ব্রোমো টেঙ্গার সেমেরু ন্যাশনাল পার্কের (টিএনবিটিএস) প্রধান রুদিজান্তা চাহজা নুগ্রাহা জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি যাচাই করা হচ্ছে। এ কারণে পর্যটকদের জন্য বন্ধ থাকা পথগুলো কবে খুলে দেওয়া হবে, তা এখনো নির্দিষ্ট করা হয়নি।


তবে পর্যটকরা সেমোরোলাওয়াং ও ওনোকিত্রি পথ দিয়ে পার্কে প্রবেশ করতে পারবেন। মাউন্ট ব্রোমো এলাকায় প্রবেশের ক্ষেত্রে তারা কেবল ‘সি অব স্যান্ড’ বা ‘বালুর সমুদ্র’ পর্যন্ত যেতে পারবেন। অন্যদিকে ‘লেমবাহ ওয়াতানগান সাভানা’ এলাকা পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে।


ব্রোমো টেঙ্গার সেমেরু ন্যাশনাল পার্কে একসঙ্গে সর্বোচ্চ ২ হাজার ৭৫২ জন পর্যটক অবস্থান করতে পারেন।


এদিকে পূর্ব জাভার মেরু বেতিরি ন্যাশনাল পার্কেও দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে যৌথ একটি দল। মঙ্গলবার শুরু হওয়া ওই আগুনে এখন পর্যন্ত প্রায় ৭২ হেক্টর বনভূমি পুড়ে গেছে।


জেম্বার আঞ্চলিক দুর্যোগ মোকাবিলা সংস্থার (বিপিবিডি) প্রধান এডি বুদি সুসিলো শুক্রবার জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তীব্র বাতাসের কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আগুনের শিখা লোকালয়ের প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) কাছাকাছি পৌঁছে গেছে।


আগুনের ধোঁয়ায় স্থানীয় বাসিন্দাদের শ্বাসকষ্ট ও চোখে জ্বালাপোড়ার মতো সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তারা স্থানীয়দের মধ্যে মাস্ক বিতরণ করেছেন।


বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পরে বনের পূর্বাঞ্চলে নতুন করে বেশ কয়েকটি হটস্পটের সন্ধান পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম