ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

ইনিংস পরাজয়ের পর শাস্তি পেল ভারত

#

স্পোর্টস ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৩,  10:37 AM

news image

সেঞ্চুরিয়ন টেস্টে বড় ব্যবধানে হারের রেশ কাটতে না কাটতেই শাস্তির খবর পেল ভারত। স্লো ওভার রেটের কারণে রোহিত শর্মার দলকে শাস্তি দিয়েছে আইসিসি। এর ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট কাটা গেছে তাদের। একই সঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও করা হয়েছে। আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই সিদ্ধান্ত দিয়েছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, বরাদ্দকৃত সময়ের ভিতর নির্দিষ্ট ওভার শেষ না করতে পারলে ওভারপ্রতি ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেঞ্চুরিয়নে ইনিংস ও ৩২ রানে হারা ম্যাচে ভারত পিছিয়েছিল ২ ওভার। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য ১ পয়েন্ট করে কাটা যায়। এ ম্যাচে হারের পর ২০২৩-২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের পয়েন্ট তালিকার শীর্ষ থেকে ভারত ৫ নম্বরে (৪৪ দশমিক ৪৪ শতাংশ পয়েন্ট) নেমে গিয়েছিল। পয়েন্ট কাটা যাওয়ার সেটা হয়েছে এখন ৩৮ দশমিক ৮৯। এখন তাদের অবস্থান ছয়ে। একটিই ম্যাচ খেলে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা এখন তালিকার শীর্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম