ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ইনজুরিতে সিরিজ শেষ শরিফুলের

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ মে, ২০২২,  5:08 PM

news image

হাতের ইনজুরিতে চট্টগ্রাম টেস্টের বাকি অংশ তো বটেই সিরিজ থেকেই ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে কোনো দল। শরিফুল যেহেতু হাতে আঘাত পেয়েছে তাই বাংলাদেশ শুধু বদলি ফিল্ডারই নামাতে পেরেছে।

তার জায়গায় দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ফিল্ডিং করছেন ইয়াসির আলি রাব্বি। ১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে ডান হাতে ব্যথা পান শরিফুল। ১৭১তম ওভারের প্রথম বলে ব্যথার তীব্রতা বেড়ে গেলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল। এতে ৯ উইকেটে ৪৬৫ থেকে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শরিফুল রিটায়ার্ড আউট হন ১১ বলে ৩ রান করে। বল হাতে ২০ ওভারে ৫৫ রান খরচ করেও উইকেটের দেখা পাননি শরিফুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম