ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

#

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট, ২০২৬,  5:11 PM

news image

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিং করছেন মেহেদি হাসান মিরাজ। এখন পর্যন্ত ৪ উইকেট তুলে নেওয়া এই অলরাউন্ডারের অফ-স্পিনেই প্যাট কামিন্সের ব্যাটের কানা লাগে, যা শর্ট ফিল্ডে থাকা সাদমান ইসলামের হাতে ধরা পড়তেই পূর্ণ হয় তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০তম উইকেটের মাইলফলক।


এর মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়লেন মিরাজ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টের এই মেগা আসরে ১০০ উইকেটের পাশাপাশি ১০০০ রান পূর্ণ করে বিরল ‘ডাবল’ কীর্তি গড়লেন তিনি।


এর আগে এমন কীর্তি আছে কেবল বিশ্বের চার ক্রিকেটারের। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দুই তারকা রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস ১০০ উইকেট এবং ১০০০ রানের ডাবল পূর্ণ করেছিলেন। এখন পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২টি ম্যাচ খেলেছেন মিরাজ, যেখানে তার শিকার ১০০ উইকেট এবং ব্যাট হাতে করলেন ১৪৩৬ রান।


আইসিসির এই মেগা টুর্নামেন্টে অবশ্য প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেটের মাইলফলক আগেই পূর্ণ করেছিলেন তাইজুল ইসলাম। উইকেটের সেই মাইফলকে মিরাজ দ্বিতীয় বাংলাদেশি বোলার। চলমান টেস্টের তৃতীয় দিনে অভিজ্ঞ অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথকে বল এবং ক্যাচ বানিয়ে ফিরিয়েছিলেন মিরাজ। আর আজ একে একে তুলে নিলেন অ্যালেক্স ক্যারি, ব্যু ওয়েবস্টার ও কামিন্সের উইকেট।


আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশি এই অলরাউন্ডার এখন পর্যন্ত ৫৯ ম্যাচ খেলেছেন। যেখানে ৩.০৮ ইকোনমিতে মিরাজের শিকার ২২৩ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৪ বার এবং ম্যাচে ১০ উইকেট তিনবার। আর ব্যাট হাতে ২৪.১৭ গড়ে এই টেলএন্ডার ব্যাটারের রান ২২৯৬।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম