ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায় আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে: প্রধান উপদেষ্টা আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি উখিয়ায় ১৫শ রোহিঙ্গা আটক, অভিযান চলছে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর কংগ্রেসে পেলোসির সমর্থন পাচ্ছেন কেনেডির নাতি ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

ইতালির পার্লামেন্টে প্রথমবার সন্তানকে বুকের দুধ খাওয়ালেন আইনপ্রণেতা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জুন, ২০২৩,  2:17 PM

news image

প্রথমবারের মতো ইতালির পার্লামেন্ট অধিবেশনে কোনো শিশুর উপস্থিতি দেখা গেছে। গতকাল বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের অধিবেশন চলার সময় আইনপ্রণেতা জিলদা স্পোরতিয়েলো তার ছেলে ফেদেরিকোকে বুকের দুধ খাইয়েছেন। এসময় অন্য আইনপ্রণেতারা তার এ পদক্ষেপকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন। গত অক্টোবরে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জর্জিয়া মেলোনি দায়িত্ব নেন। তবে তার সরকারের প্রায় দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতাই পুরুষ। অনেক দেশে এটি সাধারণ একটি বিষয়। তবে ঐতিহ্যগতভাবে পুরুষ আধিপত্যের দেশ ইতালির পার্লামেন্টে এমন ঘটনা এবারই প্রথম।  ইতালিতে গত বছরের নভেম্বরে সংসদীয় নীতিমালাবিষয়ক এক প্যানেল নারী আইনপ্রণেতাদের সন্তানসহ পার্লামেন্টে প্রবেশ এবং এক বছর বয়স পর্যন্ত তাদের দুধ খাওয়ানোর অনুমতি দেয়। পার্লামেন্টের নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার জর্জো মুলে গতকালের অধিবেশনে সভাপতিত্ব করেছেন। অধিবেশন চলাকালে এ ঘটনা প্রসঙ্গে জর্জো মুলে বলেন, ‘এবারই প্রথম সব দলের সম্মতিতে এমনটা ঘটল। ফ্রেদেরিকোর জন্য স্বাধীন, শান্তিপূর্ণ ও দীর্ঘজীবন কামনা করছি। এখন আমরা ধীরে কথা বলব।’ বামপন্থী দল ফাইভ স্টার মুভমেন্টের আইনপ্রণেতা স্পোরতিয়েলো বলেন, ‘অনেক নারী সময়ের আগেই তাদের সন্তানকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিচ্ছেন। এটা যে তাঁরা ইচ্ছা করে করছেন তা নয়, বরং কাজে ফেরার জন্য তারা এমনটা করতে বাধ্য হচ্ছেন।’ বুধবারের ঘটনাটি ইতালির ইতিহাসে প্রথম হলেও দেশটির ফোরজা ইতালিয়া দলের বর্তমান সিনেটর লিসিয়া রোনজুলি ১৩ বছর আগে স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে তার মেয়েকে বুকের দুধ খাইয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম