ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ইউরো: সাউথগেটের জন্য শিরোপা জিততে চান রাইস

#

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই, ২০২৪,  11:18 AM

news image

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে রবিবার স্পেনের বিপক্ষে মাছে নামবে ইংল্যান্ড। যদিও দলটির কোচ গ্যারেথ সাউথগেটকে নিয়ে বেশ সমালোচনা আছে, তবুও সাফল্যের বিচারে তিনিই এগিয়ে আছেন। এবার সাউথগেটকে একটি শিরোপাও এনে দিতে চান বলে জানিয়েছেন ডেকলান রাইস।  তিনি বলেন, ‘আশা করি, এবার আমরা এটা করতে পারবো (ট্রফি জেতা)। ‍শুধু একে-অন্যের জন্য নয়, কোচের জন্যও। আমার মনে হয় সে এমন কিছু প্রাপ্য।’ আগেরবার ফাইনালে ১২০ মিনিটের খেলায় ইতালির বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পরে তারা টাইব্রেকারে হারে ৩-২ গোলে। তিন বছর আগে ওই হারের সঙ্গী ছিলেন রাইস। সেটি তাকে সারাজীবনই পোড়াবে বলে জানিয়েছেন তিনি। রাইস বলেন, ‘ইতালিকে ট্রফিটা উঁচিয়ে ধরতে দেখা আমাকে সারাজীবন তাড়িয়ে বেড়াবে। আমরা এখন আরেকটা সুযোগ পেয়েছি যেখানে নিজেদের ইতিহাস লিখতে পারি। কিন্তু আমরা আরেকটি ভালো দলের মুখোমুখি হবো, যাদের অনেক সম্মান করতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম