ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট

ইউরোর মূল পর্বে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩,  10:44 AM

news image

ইউরো বাছাইয়ে প্রথম দেখায় ইতালির ঘরের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল ইংল্যান্ড। ফিরতি লেগে নিজেদের মাঠেও জিতেছে ইংলিশরা। ওয়েম্বলিতে ৩-১ গোলের জয়ে ইউরোর মূল পর্বে খেলাও নিশ্চিত করে ফেলেছে থ্রি লায়ন্সরা।  ৬ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইউক্রেইন। ৬ ম্যাচে ইতালির পয়েন্ট ১০। মূল পর্বে খেলতে হলে পরের দুই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। ওয়েম্বলিতে পনেরো মিনিটেই লিড পায় ইতালি। জিওভানি লরেন্সের পাসে ছয়গজ বক্সের ভেতর থেকে অনায়াসে জাল খুঁজে নেন স্কামাক্কা। অবশ্য ৩২ মিনিটে সমতা ফেরায় ইংল্যান্ড। স্পট কিক থেকে গোল করেন হ্যারি কেইন। মধ্যবিরতি থেকে ফিরে র‍্যাশফোর্ড ঝলক। বেলিংহামের পাস ধরে দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি। আর ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং ইংল্যান্ডের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে হ্যারি কেইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম