ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ইউরোপা লিগ: রোমাকে কাঁদিয়ে সপ্তম শিরোপা সেভিয়ার

#

স্পোর্টস ডেস্ক

০১ জুন, ২০২৩,  10:30 AM

news image

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে রোমাকে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা ঘরে তুলেছে সেভিয়া। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়েও খেলার ফলাফল থাকে ১-১। পরে টাইব্রেকে রোমাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ ক্লাব সেভিয়া।রোমার মাত্র একজন জালের দেখা পান, ব্রায়ান ক্রিস্তান্ত। তাদের দ্বিতীয় শট নেওয়া জানলুকা মানচিনির প্রচেষ্টা পা দিয়ে রুখে দেন বোনো। ইবানেসের শটেও ঠিক দিকে লাফ দেন তিনি, বলে অবশ্য হাত লাগাতে পারেননি, পোস্টে লাগে বল। সেভিয়া এগিয়ে যায় ৩-১ এ। তাদের চতুর্থ শুটার গনসালো মনতিয়েলের শট পোস্টে লাগলে ক্ষনিকের জন্য আশা জাগে রোমার। তবে শট নেওয়ার আগেই গোলরক্ষক রুই পাত্রিসিও গোললাইন থেকে এগিয়ে যাওয়ায় আবার শট নেওয়ার সুযোগ পান মনতিয়েল। এবার কোনো ভুল নয়। বল জড়ায় জালে, শিরোপা জয়ের উৎসব শুরু হয় সেভিয়ার। ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় সেভিয়া আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি উঁচিয়ে ধরেছিল। ফাইনালে শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা। অন্যদিকে, রোমার কোচ জোসে মরিনিয়ো ইউরোপিয়ান প্রতিযোগিতায় আগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই পেয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। এবার তাকে ফিরতে হলো খালি হাতে, মন বেজার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম