ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই মার্কিন কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  10:58 AM

news image

ইউক্রেন নিয়ে উত্তেজনার জের হিসেবে মার্কিন এক কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য জানিয়েছেন। এর ফলে পশ্চিমাদের সঙ্গে ভ্লাদিমির পুতিন সরকারের কূটনৈতিক টানাপড়েন আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জো বাইডেন বলেন, কোনও ধরনের যুক্তি ছাড়াই মস্কোয় মার্কিন দূতাবাসে নিযুক্ত দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা বার্ট গরম্যানকে বহিষ্কার করেছে রাশিয়া।

তাকে মাত্র দুই সপ্তাহের সময় দেওয়া হয় দেশে ফেরার জন্য। গত সপ্তাহে গরম্যান রাশিয়া ছেড়ে দেশে পৌঁছেছেন।” ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এই কূটনৈতিক ইস্যুটি সামনে আসল। কূটনৈতিক ইস্যুটি উল্লেখ করে জো বাইডেনও বৃহস্পতিবার আবারও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি কয়েক দিনের মধ্যেই আক্রমণ শুরু করবে রুশ সেনা।” তিনি বলেন, “আমেরিকার কাছে সব ধরনের ইঙ্গিত রয়েছে যে ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে রাশিয়া”। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম