ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

ইউক্রেনে সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২২,  10:03 PM

news image

পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের লভিভ শহরে একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৭ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ইয়াভরিভ সামরিক ঘাঁটিতে কমপক্ষে ৩০টি রকেট নিক্ষেপ করে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ইউক্রেন জানিয়েছে, লভিভ শহরের ইন্টারন্যাশনাল পিস কিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টার লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই ঘাঁটিতে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে থাকতো ন্যাটো বাহিনী।

এদিকে ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে স্থানীয় সময় শনিবার বিমান হামলার সতর্ক সংকেত বাজতে শোনা গেছে বলে বিবিসি জানিয়েছে। খারকিভ, চেরনিহিভ, সুমি ও মারিউপোলের মতো শহরগুলো ঘিরে রেখেছে রুশ বাহিনী। তারা শহরগুলোতে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে। কিয়েভ অঞ্চলের ভাসিলকিভ শহরের কাছে রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের একটি বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর গোলাবারুদ মজুত করে রাখার একটি স্থাপনায় (ডিপো) রুশ হামলা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘মারিউপোল, খারকিভ, চেরনিহিভসহ একাধিক শহরের বোমাবর্ষণ করেছে রাশিয়া।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম