ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ তিনজন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ আগস্ট, ২০২৬,  10:57 AM

news image

ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় প্রশাসনের সূত্র দিয়ে খবরটি নিশ্চিত করেছে।


কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, কিয়েভের পাশেই অবস্থিত বোরিসপিল জেলার তিনটি স্থানে একযোগে রুশ হামলা রেকর্ড করা হয়েছে। হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটে। 


এদিকে বিমান হামলার সতর্কতা (এয়ার রেড সাইরেন) বাজানোর পরপরই মূল কিয়েভ শহরের ভেতরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিস্ফোরণের পর কিয়েভের দুইটি জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকটি শক্তিশালী বিকট শব্দে কেঁপে ওঠে কিয়েভের কেন্দ্রস্থল।


সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার (এয়ার ডিফেন্স) তীব্র ঘাটতি রয়েছে। বিশেষ করে রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ইউক্রেনের হাতে না থাকায় নিয়মিত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম