ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ইউক্রেনের মাকারিভে মিলল ১৩২ মরদেহ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  10:34 AM

news image

ইউক্রেনের মাকারিভ থেকে ১৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। ইউক্রেনের প্রাভদা ওয়েবসাইট এ তথ্য জানায়। খবর বিবিসির। শহরের মেয়রের বরাতে প্রাভদা ওয়েবসাইট জানায়, ইউক্রেনের শহর মাকারিভে মোট ১৩২টি মরদেহ পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার শহরটির মেয়র ভাদিম তোকার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘গতকাল পর্যন্ত, আমরা ১৩২টি মরদেহ খুঁজে পেয়েছি, যাদের রাশিয়ার মানুষরূপী দানবরা হত্যা করেছে। তিনি বলেন, অধিকাংশ মরদেহ মিলেছে গণকবরে তবে কিছু মরদেহ রাস্তায় পড়েছিল। মাকারিভ কিয়েভ থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং যুদ্ধের আগে শহরটিতে বাসিন্দা ছিল ১৫ হাজার। তোকার বলেন, সাম্প্রতিক সময়ে লড়াই কিছুটা কমেছে। শহরের ৪০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। যার মধ্যে অনেক ভবন সংস্কারের অযোগ্য হয়ে পড়েছে। তিনি বলেন, প্রায় সব অবকাঠামো ধ্বংস করে ফেলেছে দখলদাররা। ঘরে, ভবনে, হাসপাতালে ও কিন্ডারগার্টেনে বোমা ফেলে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন ‍শুরু করে। এর পর থেকে কিয়েভের আশপাশে ব্যাপক লড়াই হয় রুশ সেনা ও ইউক্রেনীয়দের মধ্যে। সম্প্রতি ওই অঞ্চল থেকে সেনাদের সরিয়ে নিয়েছে রাশিয়া। ফলে সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে ভয়ংকর সব তথ্য মিলছে প্রায় প্রতিদিন। এর আগে বুচা শহরে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধারা করা হয়েছিল। এর পর বরোদিয়ানকা থেকেও ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম