ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সিরিজ বিস্ফোরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২২,  10:46 AM

news image

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খারসনের নোভা কাখোভকা শহরে সিরিজ বিস্ফোরণ ঘটেছে। রাশিয়ার দখলে থাকা শহরটিতে চার দিনের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের বিস্ফোরণ। গতকাল সোমবার রাতে এসব বিস্ফোরণ ঘটে। সিএনএন জানিয়েছে, নোভা কাখোভকাতে গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ বাঁধ রয়েছে। উত্তর ক্রিমিয়া খাল দিয়ে ক্রিমিয়াতে পানি সরবরাহের যোগসূত্রও শহরটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের পর রাতের আকাশে গোলাকার আগুন জ্বলছে। ইউক্রেনীয় খারসন আঞ্চলিক কাউন্সিলের সদস্য সেরহি কহলান জানান,

নোভা কাখোভকাতে রাশিয়ার একটি অস্ত্র গুদাম ধ্বংস হলো। তারা দিনের পর দিন অস্ত্র মজুত করছিল। এখন সব রাতের আকাশে আতশবাজি হয়েছে। খারসনে অবস্থান না করা এই কর্মকর্তা শহরটির বাসিন্দাদের সতর্ক করে বলেছেন- বাইরে বের না হওয়ার জন্য। তিনি বলেছেন, নিজেদের খেয়াল রাখুন। বিস্ফোরণ স্থলের কাছাকাছি কেউ আসবেন না। এদিকে রুশ সমর্থিত খারসনের সামরিক-বেসামরিক প্রশাসনের উপ-প্রধান কিরিল স্ট্রেমউসভ দাবি করেছেন, ইউক্রেনের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জলবিদ্যুৎ কেন্দ্রে আঘাত করেনি। গুদামে রাখা পটাশিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়েছে। যদিও স্বতন্ত্রভাবে বিস্ফোরণের কারণ বা এতে ধ্বংসের পরিমাণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। -সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম