ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইউক্রেনের খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৪,  4:47 PM

news image

ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী একটি কিশোরীও রয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া শহরটিতে গাইডেড বোমা নিক্ষেপ করেছে। অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ জানিয়েছেন, শহরের ইন্ডাস্ট্রিয়াল জেলায় একটি উঁচু ভবনে বোমার আঘাতে অন্তত এক সঙ্গে তিনজন নিহত হয় এবং এই হামলায় আহত হয়েছেন আরও ৫৯ জন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিগুলোতে সোভিয়েত আমলের একটি আবাসিক ভবন থেকে প্রচণ্ড ধোঁয়া এবং ওপরের তলাগুলোতে থেকে জ্বলন্ত আগুন দেখা গেছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে মস্কোর বাহিনী ক্রমাগত সেখানে বোমা হামলা চালিয়েছে। এই হামালার পর রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমা সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, এই সন্ত্রাস বন্ধ করতে আমাদের অংশীদারদের কাছ থেকে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া দরকার। আমাদের দূরপাল্লার সক্ষমতা প্রয়োজন। ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন দরকার। এটি জীবন বাঁচানোর প্রশ্ন। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম