ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

#

১৩ জানুয়ারি, ২০২২,  9:06 PM

news image

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার (সেলস) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

ম্যানেজার (সেলস)।

যেসব স্টেশনে নিয়োগ দেওয়া হবে

ইউএই (দুবাই, শারজাহ, আবুধাবি, রাস আল খাইমাহ), ওমান (মাস্কাট), কাতার (দোহা), মালয়েশিয়া (কুয়ালালামপুর), সিঙ্গাপুর, থাইল্যান্ড (ব্যাংকক), ভারত (কলকাতা ও চেন্নাই), চীন (গুয়াংজু), মালদ্বীপ (পুরুষ) ও শ্রীলঙ্কা (কলম্বো)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট হোস্ট দেশ বা অঞ্চলে সমমান পদে যেকোনো এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সিতে পাঁচ থেকে সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্থানীয় ভাষা জানা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। এছাড়াও দেশসমূহের ড্রাইভিং লাইসেন্স থাকলে বাড়তি সুবিধা যোগ করা হবে। অনূর্ধ্ব ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

২০০০-২২০০ ইউএস ডলার (১,৭০,৭৮৩/-টাকা থেকে ১,৮৭,৮৬১/-টাকা )।

আবেদনের প্রক্রিয়া

শুধুমাত্র স্বস্ব স্টেশন/ অঞ্চলে বসবাসকারী যোগ্য বাংলাদেশি নাগরিকদের সিভি পাঠাতে অনুরোধ করা হয়েছে। সিভি পাঠানো যাবে (career@usbair.com)-এ ইমেইল ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ

২১ জানুয়ারি, ২০২২।

সূত্র : ঢাকা পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম