ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

০১ মার্চ, ২০২৩,  10:54 AM

news image

ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পর বিপিএল খেলে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে টাইগাররা। এবার সাত বছর পর দ্বিপক্ষীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। ইংল্যান্ড বাদে সবগুলো দলের বিপক্ষে বাংলাদেশের কোনো না কোনো ফরমেটে সিরিজ জয় আছে। এবার ইংল্যান্ডকে হারালে বাংলাদেশের সিরিজ জয়ের বৃত্ত ভরাট হবে। এদিকে ঘরের মাঠে ইংল্যান্ডকে ১০ ম্যাচে আতিথেয়তা দিয়েছে বাংলাদেশ। ম্যাচ জিতেছে দুটি। হেরেছে বাকি ৮টিতে। কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে তামিমদের, তাইতো পুরো শক্তি নিয়েই ইংল্যান্ড এসেছে বাংলাদেশে। তা অকপটে শিকারও করেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ঘরের মাঠে বুধবার (১ মার্চ) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টা শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ইংলিশদের বিপক্ষে সিরিজে জেতার লক্ষ্যে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে টাইগাররা। দলের নিয়মিত পারফর্মার আফিফ হোসেন, সাকিব আল হাসান কোনো ধরনের দ্বিধা ছাড়াই একাদশে জায়গা পাবেন। নিয়মিত ওপেনার তামিমের সঙ্গে টপ-অর্ডারে সঙ্গে যুক্ত হতে পারেন দারুণ ফর্মে থাকা আরেক ওপেনার লিটন। তিন নম্বরে জায়গা পেতে পারেন নাজমুল হোসেন শান্ত। আর অভিজ্ঞ দুই পাণ্ডব মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের একাদশে জায়গা প্রায় নিশ্চিত। দেশের মাটিতে খেলা হলেও তিন পেসার নিয়ে স্কোয়াড সাজাতেন পারেন নির্বাচকরা। আর তাই, তাসকিন ও মুস্তাফিজের সঙ্গে একাদশে যুক্ত হতে পারেন হাসান মাহমুদ কিংবা এবাদত হোসেন। তবে টিম ম্যানেজম্যান্টের তিন পেসার খেলানোর পরিকল্পনা না থাকলে হাসান মাহমুদ কিংবা এবাদত হোসেনের পরিবর্তে স্পিনার কোটায় জায়গা পেতে পারেন তাইজুল। অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবেন মেহেদী হাসান মিরাজ। তবে বিপিএলে চমক দেখানো তৌহিদ হৃদয়ও রয়েছেন বিশেষ বিবেচনায়। প্রথম ম্যাচে মিরাজ কিংবা আফিফের জায়গাতে সুযোগ না পেলেও এ সিরিজে তার ওয়ানডে অভিষেকের জোরালো সম্ভাবনা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন/হাসান মাহমুদ/তাইজুল তাইজুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম