ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন কামরুল-মায়া

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  10:19 PM

news image

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সোমবার (৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগে দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।

এর আগে সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছিলেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামারুজ্জামানের ছেলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। গত বছর করোনা আক্রান্ত হয়ে মারা যান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এর আগে ২০২০ সালের ১৩ জুনে মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম। ওই বছরের ১০ জুলাই মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অপর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। এতে শূন্য হয় সভাপতিমণ্ডলীর তিনটি পদ। শূন্য পদেই দায়িত্ব পেলেন তারা। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯  জনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম