ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

আ.লীগ ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা: সারজিস

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৫,  11:00 AM

news image

আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা, আন্দোলন মিথ্যা। সেই সুযোগ বাংলাদেশের মানুষ কাউকে দেবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যে আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের আগস্টে পরিবর্তন এনেছে, সেটাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। হুঁশিয়ারি উচ্চারণ করে এই এনসিপি নেতা বলেন, যারা ভাবছেন, আওয়ামী লীগ আবার ফিরবে, তারা এই স্বপ্ন দেখা বন্ধ করুন। না হলে তাদের পরিণতিও হবে একই পথে, যেভাবে আওয়ামী লীগ গেছে। কাউকে শেখ হাসিনা বা নতুন স্বৈরাচার হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, কেউই যেন ফ্যাসিস্ট রাজনীতির পুণরাবৃত্তি করতে না পারে, সে জন্যই এনসিপি কাজ করছে। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও কথা বলেন সারজিস। এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, নভেম্বরের মধ্যেই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য নিয়েই কাজ করছে এনসিপি। আর যদি ফেব্রুয়ারিতেও নির্বাচন হয়, তাহলে সংগঠনের শক্তির জোরে এনসিপি সরকার গঠন কিংবা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় লড়বে। দলের নির্বাচনী প্রতীক ‘শাপলা’ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপি আইনগতভাবে এই প্রতীকের অধিকারী। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে শিগগির শাপলাকে এনসিপির নির্বাচনী প্রতীক হিসেবে ঘোষণা করা হবে। যদি তা না হয় এবং নির্বাচন কমিশন যদি কারও দ্বারা প্রভাবিত হয়, তাহলে নির্বাচন কমিশন নির্বাচন করার গ্রহণযোগ্যতাই হারিয়ে ফেলবে। এ সময় অন্যান্যের মধ্যে দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামান নেহাল, জেলার প্রধান সমন্বয়কারী আলাউল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম