ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

আ.লীগ নেতা মাহফুজ গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ অক্টোবর, ২০২৪,  3:03 PM

news image

ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) রাত ১টার দিকে জয়পুরহাট পৌর শহরের আলহেরা একাডেমি নগরের নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। গ্রেপ্তার গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর উপজেলার পূর্ব আক্কেলপুর পার্ট এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় বসবাস করেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসরকে ৩০ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পটপরিবর্তনের পর থানায় এলাকায় গুলিতে মারা যান মেহেদী নামের এক অটোচালক। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে ৫১ নম্বর আসামি করা হয়েছে। এই দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও পাঁচবিবি থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। সরকটি মামলায় তার নাম উল্লেখ করা হয়েছে। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবকটিতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। গভীর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম