ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  11:02 AM

news image

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় সদর উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভীর কবির চৌধুরী বিন্দুকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থায়ী বহিষ্কারের আদেশ প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এর আগে কুড়িগ্রাম জেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানের মৃত্যুর ঘটনায় শোক ও ঘটনার কারণ উদঘাটন করে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রেজভীর কবির চৌধুরী বিন্দুকে (সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সদর উপজেলা কুড়িগ্রাম) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কাজ যেই করুক তাদের এই সংগঠনে ঠাঁই নেই। আমরা রেজভীর কবির চৌধুরী বিন্দুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের চিঠি কেন্দ্র থেকে পেয়েছি। এদিকে কুড়িগ্রামে পরিবহন ব্যবসায়ী ও পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যার অভিযোগে শুক্রবার রাতেই সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভীর কবির চৌধুরী বিন্দুকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম