ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে যা বললেন তামিম

#

স্পোর্টস ডেস্ক

১৩ মে, ২০২৩,  11:05 AM

news image

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ৩২০ রানের লক্ষ্য টপকিয়ে এই জয় তুলে নিয়েছেন টাইগাররা। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জিতিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এটি তার প্রথম ওয়ানডে শতক। ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, আমরা যখনই ইংল্যান্ডে খেলতে আসি, দর্শকদের সমর্থন আমাকে মুগ্ধ করে। মাঠের আকৃতি আর উইকেট দেখে আমাদের মনে হয়েছে, এ রান তাড়া করা সম্ভব। তিনি আরও বলেন, এটা তেমন মাঠ নয় যে, আপনাকে সবসময় চার-ছয়ের চিন্তা করতে হবে। অটোমেটিক বাউন্ডারি আসবে। যদি শান্ত-তাওহিদ হৃদয়রা এভাবে পারফর্ম করতে থাকে, তা হলে এটা বাংলাদেশের জন্য হবে দারুণ কিছু। দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশর জন্য। জবাবে তিন বল হাতে রেখে ৩ উইকেটে জয় তুলে নেয় তামিমের দল। ৯৩ বলে ১১৭ রানের দুর্দান্ত শতক হাঁকান শান্ত, যা তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। এ ছাড়া তাওহিদ হৃদয় ৫৮ বলে ৬৮ রানের কার্যকরী ইনিংস খেলেছেন। আর মুশফিক করেছেন ২৮ বলে ৩৬ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম