ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৩,  1:52 PM

news image

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ও বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ওয়ানডে সিরিজে একে অপরের মুখোমুখি হয়েছে। সবশেষ ২০১০ সালে ২ ম্যাচের সিরিজ ড্র হলেও তার তিন বছর আগে ঘরের মাটিতে আইরিশদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। তিন ম্যাচের সেই সিরিজ বাংলাদেশ জিতে ৩-০ ব্যবধানে। ২০০৭ সালে প্রথম ওয়ানডে খেলার পর দুদল সবশেষ মুখোমুখি হয় ২০১৯ সালে। এ পর্যন্ত তারা মুখোমুখি হয়েছে ১০ ম্যাচে। যেখানে জয়ের পাল্লাটা হেলে আছে তামিম ইকবালের দলের দিকে। বাংলাদেশের ৭ ম্যাচে জয়ের বিপরীতে সফরকারীদের জয় ২ ম্যাচে। একটি ম্যাচে কোনো ফল হয়নি। ওয়ানডেতে মুখোমুখি দেখায় সর্বোচ্চ রানের ইনিংসটি বাংলাদেশের। যদিও কোনো প্রতিপক্ষ একবারের জন্যও তিনশর বৈতরণী পার হতে পারেনি। ২০১৯ সালের মে মাসে ডাবলিনে ২৯৪ রান করেছিল বাংলাদেশ। পরের সর্বোচ্চ স্কোরটিও টাইগারদের, ২৯৩। আয়ারল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংসটি ২৯২। আবার দুদলের মধ্যে সর্বনিম্ন রানের ইনিংসটি আয়ারল্যান্ডের। ২০০৮ সালে মিরপুরে তাদের ১৬২ রানে সীমাবদ্ধ রেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংসটি ১৬৯।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম