ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪,  11:15 AM

news image

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী দল। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়।

চলমান এই সিরিজে চ্যালেঞ্জও আছে স্বাগতিক বাংলাদেশের সামনে। সামনেই নারী বিশ্বকাপ রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে পরপর ৬টি ম্যাচ জিততে হবে টাইগ্রেসদের।

উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১৩ পয়েন্ট নিয়ে এখন ৯ নম্বরে আছে। সিরিজ বাকি আছে আর দু'টি। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে। কাজটা তাই ভীষণ কঠিন। এজন্য আয়ারল্যান্ডের বিপক্ষে ভালোভাবে সিরিজটি শেষ করত চায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : ফারজানা হক, শোভহানা মোস্তারি, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

আয়ারল্যান্ড একাদশ : সারাহ ফোর্বস, গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, ওরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লিয়া পল, উনা রেমন্ড-হয়ে, আর্লিন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট ও এইমি মাগুইরে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম