ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২৪,  12:39 PM

news image

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ভোরে আড়িয়াল খাঁ নদের পাড়ে লাশটি ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে। এ সময় বস্তার ভেতরে সিমেন্ট মিশ্রিত কয়েকটি ইট পাওয়া যায়। ধারনা করা হচ্ছে, লাশটি যেন ভেসে উঠতে না পারে তাই হয়তো বস্তার ভেতরে ইটের ব্যবহার করা হয়েছে। এদিকে লাশটি দেখতে সকাল থেকে নদের পাড়ে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। এ বিষয়ে শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম