ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হয়নি : জাপা মহাসচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৩,  7:50 PM

news image

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মহাসচিব বলেন, আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে ভালো আলোচনা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে ভালো মনোভাব আছে। তবে এখনও সুষ্ঠু নির্বাচন নিয়ে ভয় আছে। সারাদেশের মানুষ ভোট দিতে পারলে ৯১ সালের মতো নীরব বিপ্লব হয়ে যেতে পারে। আমরা বিশ্বাস করি এবার জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হবে। তিনি বলেন, আমরা আসন ভাগাভাগি নিয়ে কথা বলি নাই, প্রয়োজনও নাই। আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চেয়েছি। তারা আশ্বস্ত করেছেন। মুজিবুল হক চুন্নু বলেন, এদেশে আওয়ামী লীগের থেকে এন্টি আওয়ামী লীগের ভোট বেশি। নির্বাচনে যদি ভোটাররা আসতে পারে, নীরব ভোট বিপ্লব হবে। আওয়ামী লীগ দল যদি গণতান্ত্রিক দল হয় তাহলে তারা সুষ্ঠু নির্বাচন দেবে। চুন্নু বলেন, নির্বাচন বর্জন করা জাতীয় পার্টির ইতিহাসে কম। আমরা বুঝি গণতান্ত্রিক ধারাকে বজায় রাখতে হলে নির্বাচন জরুরি। তবে নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারলে জাতীয় পার্টি ভালো করবে। আওয়ামী লীগকে বলেছি নির্বাচন কমিশনকে সাহায্য করতে। তারা আমাদের আশ্বস্ত করেছেন সুষ্ঠু ভোটের বিষয়ে। উল্লেখ্য, বুধবার রাতে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টির নেতারা। এতে মহাসচিবসহ উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আর আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম