ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

আসন্ন ঈদ উপলক্ষ্যে যৌথবাহিনী চেকপোষ্ট স্থাপন

#

০৪ জুন, ২০২৫,  11:16 PM

news image

মাসুদ রেজা ফয়সাল: আজ ০৪/০৬/২০২৫ ইং বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার বটতলা মোর এলাকায় নৌবাহিনী ও পাথরঘাটা ট্রাফিক পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। আসন্ন ঈদ উপলক্ষে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার বটতলা মোর এলাকায় লেঃ সৈয়দ মাসরুর সালেকিন মারুফ (পি নং ৩৭৪২) এর নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট ০১টি দল পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার বটতলা মোর এলাকায় নৌবাহিনী ও পাথরঘাটা ট্রাফিক পুলিশের সমন্বয়ে বিকাল ৫.৩০ঘটিকা হইতে সন্ধ্যা ৭.০০ঘটিকা পর্যন্ত যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করেন। উক্ত চেকপোস্ট চলাকালীন সময় মটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। এসময় মোট ১৫০ টি মটর সাইকেল চেক করা হয়। এর মধ্যে ০৫ টি মটরসাইকেল এর হেলমেট ও নথিপত্র ঠিক না থাকায় ২,৫০০ টাকা জরিমানা করা হয় এবং ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম