ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ইউক্রেনীয় শিশুদের স্থানান্তর নিয়ে নিষেধাজ্ঞা, পাল্টা ব্যবস্থা উত্তর কোরিয়ার ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে সংঘর্ষ

আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৪,  8:15 PM

news image

নভেম্বরের এক সপ্তাহ পেরোতেই নিজের আগমনী জানান দিচ্ছে শীত। দ্বিতীয় সপ্তাহর পর থেকে ক্রমেই কমছে তাপমাত্রা, ছোট হয়ে আসছে দিন। মাসের শেষদিকে এসে অনুভূত হচ্ছে হালকা হালকা শীত। অবশ্য, দেশের কোথাও এখন পর্যন্ত শীত জেঁকে বসেনি। তবে, আবহাওয়া অধিদপ্তর বলছে, অচিরেই শুরু হতে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আর মৌসুমের প্রথম এ শৈত্যপ্রবাহ টের পাবে দেশের পাঁচটি বিভাগের মানুষ। পূর্বাভাসে বলা হচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার (৩০ নভেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের আগামী ১৫ দিনের আবহাওয়া বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। তার মতে, এখন পর্যন্ত তাপমাত্রা যে পর্যায়ে আছে, তাতে আগামী এক সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। শনিবার তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগের তাপমাত্রা রয়েছে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। আগামী ১৫ ডিসেম্বরের কাছাকাছি সময়ে মৃদু একটা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ আবহাওয়াবিদ বলেন, দেশে শৈত্যপ্রবাহের প্রথম ধাক্কাটা লাগে মূলত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ একটু পরে আসে। সে হিসেবে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় এ পাঁচ বিভাগের জেলাগুলোর তাপমাত্রা ৮.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আর মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা নেমে যেতে পারে ৬.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পূর্বাভাস বলছে, আগামী ১৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম