ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আশুলিয়ায় ভূল চিকিৎসায় যুবকের মৃত্যু

#

১২ ফেব্রুয়ারি, ২০২৪,  4:07 PM

news image

আশুলিয়া প্রতিনিধি: শিল্পাঞ্চল আশুলিয়ায় জামগড়া এলাকায় ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় দি ল্যাব এইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সুত্রে জানাযায় গত ১১ ফেব্রুয়ারি দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় পিত্তথলির অপারেশন বাবদ চব্বিশ হাজার টাকা কথা বলে ভর্তি করা হয়। রাতে পিত্তথলির অপারেশন করার পর একটি ইঞ্জেকশন দেওয়া হয় উক্ত ইঞ্জেকশন দেয়ার পর মুখ দিয়ে ফেনা উঠে রোগীর মৃত্যু হয়। এর আগে ২০২২ সালে এই হাসপাতালের জরায়ু অপারেশন করতে গিয়ে এক নারীকে ভুল  চিকিৎসায় মুত্রনালী কেটে শিলাই করে পরে রোগীর মৃত্যু হয়। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা দেওয়া হয়। পিত্তথলির অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়, বর্তমানে উক্ত বিষয়টি হাসপাতালের অফিস রুমে ধামাচাপার চেষ্টা চালানো হচ্ছে। মৃত মিজানুর রহমান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সুর্যমুখী গ্রামের মোঃ লুৎফর বেপারীর ছেলে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন এসকল বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম