ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

আশুলিয়ায় ডেভিল হান্টের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

#

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  10:40 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ সাভারের আশুলিয়ায় 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭দিনের রিমান্ড চেয়ে  আদালতে পাঠানো হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮ টা থেকে বুধবার  ভোর পর্যন্ত আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা সদর থানার ছোনগাছা এলাকার মোঃ মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। অন্যরা হলেন- আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আঃ মালেক মোল্লার ছেলে মোঃ রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ মশিউর রহমান (৩৮) ও আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আঃ গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)। এদের মধ্যে বেশিরভাগই আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করা হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার  দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম