ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

আশুলিয়ায় জেমবির ১ সদস্য আটক

#

২৮ মে, ২০২৩,  10:25 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ ঢাকার আশুলিয়া থানার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে আনারুল ইসলাম (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জামায়াতুল মুজাহেদীনজে বাংলাদেশের (জেএমবি)’ এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিউ)। শনিবার (২৭ মে) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এটিউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, জেএমবি সদস্য আনারুল ইসলাম আশুলিয়া থানা এলাকায় নাম-পরিচয় গোপন করে ওয়েলডিং মিস্ত্রি হিসেবে কাজ করে আসছিলেন। ২০১৫ সাল থেকে তিনি জেএমবির সক্রিয় সদস্য হিসেবে সাংগঠনিক কাজ চালিয়ে আসছিলেন। গ্রেপ্তার আনারুল প্রথমে হানাফী মাযহাবের তরিকায় নামাজ পড়তেন। পরে মাযহাব পরিবর্তন করে আহলে হাদীসের তরিকায় নামাজ পড়া শুরু করেন। তখন নীলফামারী ইপিজেড এলাকায় চাকরি করার সময় জেএমবি সদস্য আহিদুলের সঙ্গে তার পরিচয় হয়। পরে তার মাধ্যমে তিনি জেএমবিতে দীক্ষিত হন। ২০২১ ও ২০২২ সালে নীলফামারী সদর থানার ইপিজেড এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তার সহযোগী আহিদুল, নুর আমীন, ওয়াহিদ, আপেলসহ বেশ কয়েকজন জেএমবি সদস্য গ্রেপ্তার হন। এ সময় আনারুলের নাম প্রকাশ হলে কৌশলে পালিয়ে ঢাকায় চলে আসেন। তারপর থেকে তিনি আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার নামে সন্ত্রাসবিরোধী আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম