ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৫,  11:11 AM

news image

সাভারের আশুলিয়ায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে বাসে থাকা যাত্রীদের ব্যাগসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজার মিল এলাকায় একটি যাত্রীবাহী বাসে এই অগ্নিকাণ্ড হয়। পুলিশ জানায়, রাতে বাসটি যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজার মিল এলাকায় পৌঁছলে বাসের জ্বালানি তেলের ট্যাংকের কাছাকাছি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। বাসের চালক কৌশলে বাস সাইড করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ বলেন, ‘রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ওভারহিট হয়ে বাসের ইঞ্জিনে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। পরে সেখান থেকে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও বাসের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় যাত্রীদের ব্যাগ ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম