ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আশুলিয়ার বেশিরভাগ কারাখানায় কাজ শুরু হয়েছে

#

১৪ সেপ্টেম্বর, ২০২৪,  12:30 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ার ২১৯ কারখানা দুইদিন বন্ধ থাকার পর সকাল থেকে ফের উৎপাদন শুরু হয়েছে বেশিরভাগ কারখানায়। শ্রমিক অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার ওই কারখানাগুলোতে উৎপাদন বন্ধ হয়ে যায়। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক বলে জানিয়েছে শিল্প পুলিশ।  শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ কিংবা কারখানায় হামলা-ভাংচুরের ঘটনা ঘটেনি। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।’ শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা ৮৬ কারখানার ৫০টি আজ খুলেছে। আর সাধারণ ছুটি দেয়া ১৩৩ কারখানার মধ্যে ফের উৎপাদন শুরু করেছে শতাধিক কারখানা। এখনও সাধারণ ছুটি চলছে ১৩টিতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অব্যাহত আছে যৌথবাহিনীর টহল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম