ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী ২০২৬-এর ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী, বলছে ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ঢাকায় ৭০% মানুষের নিজস্ব আবাসন নেই বর্জ্যে জ্বলবে বাতি, চলবে গাড়ি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধারণ শুরু আজ, লাগবে যেসব তথ্য

আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ভোক্তা অধিকারের জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৬,  8:55 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের আশুলিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুটি ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির বিষয়ে প্রমান পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া এবং আমতলা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ঢাকা জেলার সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান। 


অভিযানের শুরুতেই আমতলা এলাকার যমুনা এবং বিএম এলপি গ্যাসের পরিবেশক মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজে প্রবেশ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ক্রয়ের চালান, বিক্রয়ের চালান ও পরিবেশকের সরবরাহকৃত তথ্যে গড়মিল থাকায়  তাদেরকে সতর্ক করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


পরবর্তীতে পার্শ্ববর্তী ইকবাল এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমান পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক ইকবাল হোসেনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নজরদারিতে রাখার ঘোষণা দেয়া হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি স্বাভাবিক থাকলেও শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় খুচরা পর্যায়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। সরকারিভাবে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম এক হাজার ৫৮৫ টাকা হলেও আশুলিয়ার প্রত্যেকটি এলাকাতে তা বিক্রি হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার ২০০ টাকা পর্যন্ত। আবার কোথাও কোথাও তা বিক্রি হচ্ছে দুই হাজার ৪০০ টাকা পর্যন্ত। এতে বিপদে পড়েছেন শ্রমজীবি মানুষসহ নিম্ন আয়ের মানুষজন। নির্ধারিত দামের তুলনায় প্রায় দ্বিগুণ দামে সিলিন্ডার কিনতে হওয়ায় সংসারের ব্যয় সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ কাগজপত্রে গড়মিল থাকায় মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমান পাওয়ায় প্রতিষ্ঠানটির ইকবাল এন্টারপ্রাইজের মালিক ইকবাল হোসেনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানটিকে নজরদারিতে রাখা হচ্ছে । ভবিষ্যতে আবারো একই অসঙ্গতি পাওয়া গেলে এটিকে সিলগালা করে দেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম