ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

আশাশুনিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কলেজছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২৪,  11:33 AM

news image

সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) ভোরে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)। এ ছাড়া একই গ্রামের তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষকে (১৯) আহত অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটি অনুষ্ঠানে যোগ দেন।সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাতে তারা মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে রওনা হলে পথিমধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হন। গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী। তিনি বলেন, আজ ভোর রাতে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে ধাক্কা খেয়ে ২ শিক্ষার্থী মারা গেছেন। পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম