ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

আল হিলালের কাছে পয়েন্ট খোয়াল আল নাসর

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২৪,  10:47 AM

news image

সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আল নাসর ও আল হিলাল ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করে। তালিস্কার গোলে আল নাসর এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষে আল হিলালকে সমতায় ফেরান মিলিনকোভিচ স্যাভিচ। ঘরের মাঠে আল নাসরের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। ওতাভিওর দেওয়া ক্রস বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তালিস্কা। ৩৮তম মিনিটে বল জালে পাঠান আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচ। ডান দিক থেকে করা কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান তিনি। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ৪২তম মিনিটে বল জালে পাঠান তালিস্কা। মাঝমাঠ থেকে ওতাভিওর দেওয়া থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন তিনি। তবে অফসাইডের কারণে এই গোলটিও বাতিল হয়ে যায়। বিরতির পর আরও একবার বল জালে পাঠায় স্বাগতিকরা। ব্রোজোভিচের শট আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বোনো ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠান তালিস্কা। ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৭৭তম মিনিটে গিয়ে গোল পায় আল হিলাল। আল দাওয়াসারির ব্যাকহিল পাস থেকে বল পান লোদি। তার দেওয়া ক্রস হেডে জালে পাঠান মিলিনকোভিচ স্যাভিচ। ৮৫তম মিনিটে বল টেনে নিয়ে বক্সে শট নেওয়ার আগে আল নাসর গোলরক্ষকের ফাউলের শিকার হন মিত্রোভিচ। এতে পেনাল্টির আবেদন জানায় আল হিলাল। পরে ভিএআর দেখে পেনাল্টি পাওয়া হয়নি সফরকারীদের। শেষদিকে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আল হিলাল। সমান ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর। ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল ইত্তিহাদ।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম